
নীলফামারীর পলাশবাড়ী বাজারে অবস্থিত ক্রিয়েটিভ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এরই মধ্যে স্কুলের আসবাবপত্র, নথিপত্র ও শিক্ষাসামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন