প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৪ অক্টোবর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেফাজত আমিরের কঠোর সমালোচনায় জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রিসালাত সম্মেলন-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি দলটিকে কঠোর সমালোচনা করেন।

সম্মেলনে হেফাজতের আমির বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা না পায়, সে জন্য আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজাকে একই বলে, তারা ইসলামকে অবমাননা করছে।”

তিনি আরও বলেন, “নবী-রাসুলদের দেখানো সোজা পথে চললেই দুনিয়া ও আখিরাত শান্তিতে থাকবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো পথই সরল পথ।”

এ সময় হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

জামায়াত নিয়ে আগের অবস্থানও একই

এর আগেও একাধিকবার জামায়াতের সমালোচনা করেছেন হেফাজত আমির। গত ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার এক মতবিনিময় সভায় তিনি জামায়াতকে “ভণ্ড ইসলামী দল” আখ্যা দিয়ে বলেন, “তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান টিকে থাকবে না।”

ওই সভায় ইসলামী দলগুলোর ঐক্যের কথা উল্লেখ করলেও জামায়াতের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে স্পষ্ট ভাষায় জানান তিনি।

চট্টগ্রামে আরেক সভায়ও একই বার্তা

সম্প্রতি ফটিকছড়িতে ওলামা-মাশায়েখদের আয়োজিত আলোচনা সভায়ও জামায়াতকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেননি হেফাজতের এ শীর্ষ নেতা। তার ভাষ্য, “আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম কায়েম করতে চায়নি; বরং মওদুদীবাদ প্রচার করছে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।”

ওই সভায় সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০