প্রধান সংবাদ
Northmail24 Team
৫ অক্টোবর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৫ শতাধিক ঘরবাড়ি, শতাধিক আহত সহ কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতির আশংকা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে আজ সকালে ঘুর্ণিঝড়ের তান্ডবে ৫ শতাধিক বাড়িঘর, গাছপালা ভেঙ্গে পড়েছে এবং গবাদিপশু, ফসলিজমি ও শিশু সহ শতাধিক আহত হয়েছে।

উপজেলা গাড়াগ্রাম ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড সহ
বানিয়া পাড়া থেকে চেয়ারম্যানপাড়া ও ডিসির মোড় এবং কয়েকটি বিস্তৃত এলাকায় ঘুর্ণিঝড়ের তান্ডবে বাড়িঘর গাছপালা জমির ফসল গরু ছাগল হাস মুরগী সহ ব্যাপজ ক্ষয়ক্ষতি হয়েছে, এতে শিশুসহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে,
প্রত্যক্ষদর্শীরা জানান ঝড়ের তীব্র গতিতে নিমিষেই ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। এতে বিদ্যুৎতের খুটি মাদ্রাসা, ইন্টারনেট সংযোগের তারসহ ব্যাপক ক্ষতি হয়েছে।সর্বস্ব হারিয়ে অনেক পরিবারে বাকরুদ্ধ হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে, পুলিশ ফায়ারসার্ভিস, মেডিকেল টিম,কৃষি বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঠে কাজ করছে, উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকটি দপ্তরকে নির্দেশ দেন। বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিপদগ্রস্ত পরিবারকে উদ্ধারের দ্রুত কাজ করেন।
ভুক্তভোগী মৎস কর্মকর্তা এনামুল হক বলেন,
আমার বাড়ির ৫ রুম ভেঙ্গে গেছে ও আমার ভাজিতা আব্দুল বাকির ছেলে সহ একটি গরু আহত ও তার বাড়ি ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা নির্বাহী অফিসার, জনাব নায়িরুজ্জামান। ক্ষতিগ্রস্থ পরিবারকে শুখনো খাবার ও কম্বল বিতরণ করেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে, তালিকার পরে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা করা হবে।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘুর্ণিঝড় আঘাতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোজ খবর নেন এবং সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দেন, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,এনসিপির উত্তর অঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন,
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন
ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর, হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০