প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
১০ অক্টোবর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার হামলার আশঙ্কায় দেশের বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

লন্ডনের হিথরো, ব্রাসেলস ও বার্লিনের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং ১০ দফা বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সব বিমানবন্দরে তথ্য-প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব বিমানবন্দরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের জারি করা ১০ নির্দেশনা:

১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও নিয়মিত পরিবর্তন করতে হবে; একই পাসওয়ার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না।
২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংক খোলা থেকে বিরত থাকতে হবে।
৩. হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করা নিষেধ।
৪. সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখতে হবে।
৫. কোনো অবস্থাতেই পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
৭. মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
৮. দাপ্তরিক কাজে কেবল বেবিচকের অফিসিয়াল ইমেইল (caab.gov.bd ডোমেইন) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৯. গুরুত্বপূর্ণ তথ্য ও নথির নিয়মিত ব্যাকআপ রাখতে হবে।
১০. পেনড্রাইভ ব্যবহারের আগে অবশ্যই স্ক্যান করতে হবে।

বেবিচক সূত্রে জানা যায়, গত মাসে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাম্প্রতিক হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল।

এই অভিজ্ঞতা বিবেচনায় রেখে বাংলাদেশেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। বেবিচক জানিয়েছে, দেশের বিমানবন্দরগুলোতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত মনিটরিং এবং প্রশিক্ষণ কার্যক্রমও বাড়ানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০