প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ অক্টোবর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সমিতি।

শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবে চলমান আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের উপর পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কিশোরগঞ্জ উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক সমিতি।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, পরে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের সংক্ষিপ্ত বক্ত্যব্যের মধ্যে শেষ হয়। তিনি বলেন, শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষকরা আমাদের জাতির বিবেক,আমরা শিক্ষকদের সর্বোচ্চ সম্মানিত স্থানে দেখতে চাই, কারণ আমরা যে যেখানে আছি এই শিক্ষকদের হাত ধরেই আমরা সমাজে বেড়ে ওঠি, শিক্ষকদের এই সমাজের দ্বারাই আমরা মানুষ হতে চাই শিক্ষকদের আত্ম মর্যাদা ভালবাসা কেউ সমাজে প্রতিষ্ঠিত করতে চাইনা। এই শিক্ষকদের ভালোবাসা ও অবদান আমরা সবাই কৃতজ্ঞতা শিকার করি। এই যে আজকে কার্যকর আন্দোলনের যে দাবি সরকার বিষয়গুলো সর্বোচ্চ আন্তরিকতার সাথে সম্মান দিয়ে এটিকে বিবেচনা নিবে বলে আমরা প্রত্যাশা করি।
আমরা আপনাদের এই দাবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার চেষ্টা করবো।

এছাড়াও শিক্ষকদের প্রতিনিধিরা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পরিবর্তে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল -কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০