প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ অক্টোবর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ডেকে নিয়ে এসে জিম্মি করে অর্থ ও মালামাল ছিনতাই, থানায় মামলা

নীলফামারী প্রতিনিধিঃ সাগর আলী
নীলফামারীতে ডেকে নিয়ে এসে জিম্মি করে অর্থ ও মালামাল ছিনতাই করে নেয় একটি প্রতারক চক্র। তাদের মোট ১৪ জন ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মেসার্স এম এস কনস্ট্রাকশন এন্ড কোং এর স্বত্বাধিকারী হিসেবে এবং মাহি বি এন্টারপ্রাইজের অংশীদার মনির হোসেন মিয়া। মনির হোসেন মিয়ার বাড়ি চাঁদপুর জেলা মতলব উত্তর নিশ্চিতপুর এলাকার মৃত. আলী আশরাফ মিয়ার ছেলে। যাহার মামলা নং-০৯, তারিখঃ ১৪/১০/২৫।

প্রতারক চক্র সদস্যরা হলো, নীলফামারী সদর উপজেলার মোঃ আজিজুর ইসলাম (ডাক্তার) (৬৫), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- পশ্চিম কুচিয়ার মোড় (ফুলতলা মেস্তরী পাড়া)। মোঃ বাদশা মিয়া (৩০), পিতা- মোঃ জাহিদুল, রামনগর চাঁদের হাট (বড় খামাত পাড়া), মোঃ লেবু মিয়া (৪৮), পিতা-তফেল উদ্দিন, নিতাই ইউনিয়ন, কিশোরগঞ্জ। হেলাল(৩২), পিতা- আব্দুল, চাঁদের হাট জুম্মাপাড়া, নীলফামারী সদর। হাসান(৩০), পিতা- ওসমান চান্দিয়া, চড়াইখোলা মুক্তার পাড়া, নীলফামারী সদর, আফছার আলী(৬০), পিতা- মৃত তফেল উদ্দিন, নিতাই ইউনিয়ন, কিশোরগঞ্জ। মুরসালিন (২৬), পিতা-আফছার আলী, নিতাই ইউনিয়ন কিশোরগঞ্জসহ আরো অনেকে।

মনির হেসেন মিয়া বলেন, চাঁদপুর জেলার এলজিইডি অধিনস্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেমন বোর্ড বাজার হতে ইমামপুর রাস্তার কার্পেটিং, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ এবং এখলাশপুর হতে বরইকান্দি ইট সলিং ইত্যাদি) দায়িত্বপ্রাপ্ত ছিলাম। এসব কাজের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকার বেশি। উক্ত কাজের জন্য তারা দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহ করছিলেন। আমার কনস্ট্রাকশন সাইটে ০১-১২-২০২৩ ইং তারিখে বাদশার নেতৃত্বে ২৫ জন লেবার কাজে যোগদান করে। বিগত ২৪-১২-২০২৪ ইং তারিখে পূর্বের বকেয়াসহ ১৮,৯০,০০০/- (আঠারো লক্ষ নব্বই হাজার) টাকা নিয়ে হঠাৎ চলে যায়। তাদের সাথে মোবাইলে যোগাযোগ করলে শ্রমিক নিয়ে আসবে, আসতেছে বলে ঘুরাইতে থাকে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে জানায় যে, শ্রমিক সংকটের কারণে কাজে আসতে বিলম্ব হচ্ছে এবং নতুন শ্রমিক সরবরাহ করতে হলে প্রতি শ্রমিকের জন্য অগ্রীম ২৫,০০০/- টাকা করে দিতে হবে। তাদের কথামত আমি ১১ লক্ষ ৩১ হাজার টাকা নিয়ে ২৪-০৯-২০২৫ ইং রাত ১১:৩০ ঘটিকায় ঢাকা গাবতলী হতে বাসযোগে সৈয়দপুর যাই এবং ২৫-০৯-২০২৫ ইং তারিখ সকাল বেলা পৌঁছাই। সেখান থেকে আজিজুল ও বাদশা আমাদেরকে রিসিভকরে নিয়ে যায় লেবুর বসতঘরে। সেখানে অজ্ঞাত ৭/৮ জন তারা দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে আমাদেরকে জিম্মি করে ১১ লক্ষ ৩১ হাজার টাকা, তিনটি টাচ মোবাইল এবং একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়।

লেবু মিয়ার সাথে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি উক্ত ঘটনার বিষয় স্বীকার করে বলেন আমরা টাকা নিয়েছি আজিজুলের কাছে টাকা আছে তার সাথে কথা বলে টাকা ফেরত দিয়ে দিব।

নিতাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ডাবলু ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমার নজরে ছিল। সমাধান করার চেষ্টা করছি কিন্তু তারা টাকা ফেরত দিতে চাইলে পরে টাকা ফেরত দেয় নাই।

উক্ত বিষয়ে আজিজুল ও বাদশার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। আজিজুল ইসলাম মুটো ফোনে ভুক্তভোগী মনির মিয়া কে বলে আমরা টাকা নিয়েছি ফেরত দেওয়া জন্য নয়। আপনার কোন করার থাকলে করেন।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, উক্ত বিষয় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০