প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ অক্টোবর ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক, নীরা:

শিক্ষকদের আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মিতু মরিয়ম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে। এ ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের শর্তাবলি অনুযায়ী:

বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করতে হবে।

সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারের জারিকৃত প্রজ্ঞাপন, পরিপত্র ও আদেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ ভাতা বৃদ্ধির জন্য কোনো বকেয়া দাবি গ্রহণযোগ্য হবে না।

সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মানতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে দায়ভার বহন করবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ।

প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

তবে সরকার ঘোষিত এ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে শিক্ষক সংগঠনগুলো সন্তুষ্ট নয়। তাদের দাবি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করতে হবে। দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১০

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১২

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৩

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৫

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৬

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৭

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৮

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৯

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

২০