প্রধান সংবাদ
Northmail24 Team
২১ অক্টোবর ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুঁটকি: পুষ্টিকর খাদ্য হলেও সতর্কতার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক:নীরা :
শুঁটকি আমাদের খাদ্যসংস্কৃতির একে অপরিহার্য অংশ। ছোট-বড় সবাই কমবেশি এটি খেতে পছন্দ করেন। প্রোটিন, ভিটামিন ও মিনারেলে ভরপুর শুঁটকি যেমন শরীরের নানা উপকারে আসে, তেমনি অসচেতন প্রস্তুত প্রক্রিয়া ও অতিরিক্ত সেবনের কারণে এর কিছু স্বাস্থ্যঝুঁকিও রয়েছে।

পুষ্টিগুণে ভরপুর শুঁটকি

শুঁটকি মাছ প্রোটিনের এক সমৃদ্ধ উৎস, যা শরীরের পেশি ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। এতে থাকা বি-কমপ্লেক্স ভিটামিন স্নায়ুতন্ত্রের কার্যক্রম ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে।
এছাড়া শুঁটকিতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। প্রাকৃতিকভাবে এতে থাকা লবণ ও পটাশিয়াম শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য রক্ষায় সহায়ক। তবে অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।

সহজপাচ্য ও হজমে সহায়ক

শুঁটকি মাছ সহজপাচ্য এবং হজম প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখে। এতে থাকা প্রাকৃতিক এনজাইম হজমশক্তি বাড়ায়। তবে অতিরিক্ত তেল ও মসলা দিয়ে রান্না করলে বদহজমের ঝুঁকি বাড়ে। তাই পরিমিত তেল-মসলায় রান্না করার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

প্রচলিত শুঁটকি প্রক্রিয়ায় স্বাস্থ্যঝুঁকি

দেশের অনেক স্থানে এখনো প্রচলিতভাবে খোলা জায়গায় রোদে শুঁটকি তৈরি করা হয়। এতে ধুলোবালি, কীটপতঙ্গ কিংবা প্রাণীর সংস্পর্শে আসার ঝুঁকি থাকে। অনেক সময় সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ক্ষতিকর রাসায়নিক বা কীটনাশক, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পুরোনো বা নষ্ট মাছ দিয়ে শুঁটকি তৈরি করা হলে এর পুষ্টিমানও নষ্ট হয়ে যায়।

শুঁটকি খাওয়ার সময় সতর্কতা

শুঁটকিতে প্রাকৃতিকভাবেই লবণ থাকে, তাই রান্নায় অতিরিক্ত লবণ ব্যবহার করা উচিত নয়।

রাসায়নিকমুক্ত ও বিশুদ্ধ শুঁটকি কেনার অভ্যাস গড়ে তুলতে হবে।

কম তেল-মসলায় রান্না করা শুঁটকি স্বাস্থ্যকর। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।

নিরাপদ উৎপাদন প্রক্রিয়া অপরিহার্য

শুঁটকি যাতে স্বাস্থ্যসম্মত থাকে, তার জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা। মাছ আহরণ থেকে শুরু করে শুকানো, সংরক্ষণ ও প্যাকেজিং— প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা ও সুরক্ষার মান বজায় রাখা জরুরি।

পুষ্টিবিদের পরামর্শ

চট্টগ্রাম ল্যাবএইড এবং পার্ক ভিউ হাসপাতালের কনসালট্যান্ট পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি জানান,

> “শুঁটকি মাছের মধ্যে প্রাকৃতিকভাবে প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরের পানির ভারসাম্য রক্ষা করে এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা ফসফরাস হাড় ও দাঁতের গঠনে সহায়ক, এমনকি ডিএনএ ও আরএনএ গঠনেও ভূমিকা রাখে।”

তবে তিনি সতর্ক করে বলেন,

> “যাদের কিডনি সমস্যা রয়েছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তাদের জন্য শুঁটকি খাওয়া বিপজ্জনক হতে পারে। শুঁটকি খাওয়ার পর কেউ শারীরিক অস্বস্তি অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০