প্রধান সংবাদ
Northmail24 Team
৩১ অক্টোবর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গে আগাম শীতের ছোঁয়া: তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টি

পঞ্চগড় প্রতিনিধি | বাপ্পী:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা বৃষ্টিপাতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের অন্যতম বেশি। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস—সারা দেশের মধ্যে এটাই ছিল সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ। আগামী দুই-তিন দিন পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।”

তিনি আরও জানান, “বৃষ্টিপাত কমে গেলে উত্তরাঞ্চলে হঠাৎ করেই শীতের অনুভূতি বেড়ে যাবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে তাপমাত্রা দ্রুত নামতে পারে।”

আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গজুড়ে শীতের প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০