প্রধান সংবাদ
Northmail24 Team
৩১ অক্টোবর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, নীরা:

দেশে অবৈধ বা নকল মোবাইল ফোন ব্যবহারের দিন শেষ হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে অবৈধভাবে ব্যবহৃত মুঠোফোন। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) নামে নতুন একটি প্রযুক্তি চালু করছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তাই গ্রাহকদের আলাদা করে হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

বিটিআরসি আরও জানায়, গ্রাহকরা খুব সহজেই নিজেদের মোবাইল ফোনের নিবন্ধন অবস্থা যাচাই করতে পারবেন। এ জন্য ফোন থেকে *16161# ডায়াল করে প্রদর্শিত ঘরে ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে পাঠালেই ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির অবস্থা জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া neir.btrc.gov.bd ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল, মোবাইল অপারেটরদের গ্রাহকসেবা কেন্দ্র অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকেও একই সেবা পাওয়া যাবে।

২০২৫ সালের ১৬ ডিসেম্বরের পর গ্রাহকরা চাইলে ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করার আগে ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন। এ সময় ব্যবহারকারীকে তার এনআইডির শেষ চারটি সংখ্যা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে সিটিজেন পোর্টাল, এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপ বা *16161# চ্যানেলের মাধ্যমে।

বিটিআরসি বলছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি অবৈধ, চোরাই বা নকল হ্যান্ডসেটের ব্যবহার রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০