প্রধান সংবাদ
Northmail24 Team
৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫: আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

কাতারে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। এই আসরের জন্য তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে।

জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি এবার দলে জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান তারকাও।
বাংলাদেশ ‘এ’ দল আসরে মুখোমুখি হবে হংকং, আফগানিস্তান এ দল ও শ্রীলঙ্কা এ দলের। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আকবররা মাঠে নামবে ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর।

দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। অন্যদিকে উঠতি তারকাদের মধ্যে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন—যাদের পারফরম্যান্স নজর কাড়তে পারে এবারের আসরে।

বাংলাদেশ দল – এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই দল ঘোষণার মধ্য দিয়ে বিসিবি তরুণদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ করে দিলো। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়, কাতারের মাঠে কেমন পারফরম্যান্স উপহার দেন আকবর আলীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০