প্রধান সংবাদ
Northmail24 Team
৪ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম অনুষ্ঠিত হয়েছে

আবুল হাসেম, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিনচরা ইউনিয়নের পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিলাম পরিচালনা করেন ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন হরিনচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মোট ৫ জন দরদাতা এই নিলামে অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ রানা নামের স্থানীয় এক ব্যবসায়ী ৫৩ হাজার ৫০০ টাকা প্রস্তাব করে নিলামে বিজয়ী হন।

উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন, “সরকারি নিয়ম অনুসারে স্বচ্ছতার সঙ্গে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতা মাসুদ রানাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।”

ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, “পুরাতন ভূমি অফিস ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। নিলামের মাধ্যমে ভবনটি বিক্রয় হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সন্তুষ্ট।”

স্থানীয়দের মতে, এ ধরনের স্বচ্ছ ও উন্মুক্ত নিলাম প্রক্রিয়া সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০