প্রধান সংবাদ
Northmail24 Team
৮ নভেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি –বাপ্পী
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (৮ নভেমম্বর) সকাল ১১ টায় নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক আবু বকর সিদ্দিক। পরে অন্যান্য শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা তনবিরুজ্জামান রুবেল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ মহবুব উল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পর্দা নামে দিনের বর্ণাঢ্য আয়োজনের।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০