প্রধান সংবাদ
Northmail24 Team
৮ নভেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী-২ আসনে আখতারুজ্জামান খানের মনোনয়ন প্রত্যাশা

নীলফামারী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ নেতা ও জনপ্রিয় মুখ আখতারুজ্জামান খান। সততা, নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জনগণের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন আখতারুজ্জামান খান। জুলাই গণঅভ্যুত্থান-এ নীলফামারী জেলায় নেতৃত্ব দিয়ে তিনি তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় সমাজসেবক ও মানবিক সংগঠক। তিনি ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন (আই.কে.এফ.) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তার নেতৃত্বে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য নিরসন ও জনসচেতনতামূলক বহু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এছাড়াও তিনি জেনুইন প্রাইভেট সেন্টার এর সিইও এবং উত্তরাশশী তরুণ্যের আলো ক্লাব এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি শিক্ষাক্ষেত্রেও ছিলেন মেধাবী ও আদর্শবান। প্রাথমিক শিক্ষা লাভ করেন মিলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পঞ্চপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এবং ২০২২ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (বিএসসি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত।

ধর্মীয় শিক্ষায়ও তিনি সমানভাবে মনোযোগী ছিলেন। ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধে বেড়ে ওঠা এই তরুণ নেতা ২০১১ সালে হাড়িয়ার কুঠি দাখিল মাদরাসা থেকে দাখিল, ২০১৩ সালে ময়না কুটি সিনিয়র আলিম মাদ্রাসা রংপুর এবং ২০১৮ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনের এই দীর্ঘ পরিক্রমায় অর্জিত জ্ঞান, নৈতিক চেতনা ও মূল্যবোধ আজ তাকে একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সমাজনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন উওর কানিয়াল খাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দুহুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রাক এনজিও তে।

তিনি বিশ্বাস করেন, “জনগণের শক্তিই রাষ্ট্রের প্রকৃত শক্তি।”

নির্বাচনী প্রচারণার স্লোগান “শাপলা কলি, শাপলা কলি জাগো জনতা, ওঠাও বুলি! এনসিপি জনে জনে শক্তি, ফিরিয়ে আনব রাষ্ট্রের মুক্তি।”
দলীয় প্রতীক শাপলা কলি সামনে রেখে আখতারুজ্জামান খান জনগণের পাশে থেকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করেছেন।

উল্লেখযোগ্যভাবে তিনি হ্যান্ডিক্র্যাপ সম্পর্কিত ব্যবসায়ও নিয়োজিত। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন-এ সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, তরুণ ও শিক্ষিত এই নেতৃত্ব নীলফামারীর রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০