প্রধান সংবাদ
Northmail24 Team
১০ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে প্রস্তুতির জোর: নিলামের আগেই তারকা দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

নিজস্ব প্রতিবেদক, নীরা :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হওয়ার পর থেকেই দলগুলো শুরু করেছে প্রস্তুতি ও ক্রিকেটার দলে ভেড়ানোর তোড়জোড়। নিলামের আগেই বেশ কয়েকটি দল সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছে দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যাচ্ছে নাবিল গ্রুপের হাতে, সিলেটের দায়িত্বে আছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তিনটি দল সরাসরি চুক্তিতে একাধিক দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
ঢাকা ক্যাপিটালস তাদের দলে নিয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং তরুণ ব্যাটার সাইফ হাসানকে।
অন্যদিকে সিলেট টাইটান্স স্থানীয় তারকা নাসুম আহমেদ ও জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে।
এদিকে চট্টগ্রাম রয়্যালস তাদের স্কোয়াডে যোগ করেছে দুই বহুমুখী ক্রিকেটার—শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলাম।

বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে এই চুক্তিগুলোকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। দলগুলোর দাবি, আগেভাগেই অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করলে দল গঠনে ভারসাম্য তৈরি হয় এবং টিম কম্বিনেশনে স্থিতিশীলতা আসে।

আসন্ন বিপিএল মৌসুম শুরু হওয়ার আগেই তাই মাঠের বাইরে শুরু হয়ে গেছে দলবদলের উষ্ণ লড়াই। নিলাম শেষে কোন দল সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০