প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ নভেম্বর ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বাপ্পী:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি।” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, খামারিদের উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোয়েল রানা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ নেওয়াজ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, বিভিন্ন খামারি উদ্যোক্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

প্রদর্শনীতে খামারিরা তাদের খামারজাত পণ্য, উদ্ভাবনী উদ্যোগ এবং উন্নত জাতের গবাদিপশু প্রদর্শন করেন। আলোচনা সভায় প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, নিরাপদ মাংস–দুধ–ডিম সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
শেষে সেরা খামারি ও প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় খামারিরা জানান, এমন আয়োজন প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১০

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১১

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১২

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৩

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৪

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৫

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৬

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৭

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৮

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

১৯

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে

২০