প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ নভেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে আল্লাহকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি—.বাপ্পী

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে নাসির উদ্দিন নামে এক যুবকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পৌরসদরের বিজয় চত্বরে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
মো. মঞ্জুরুল ইসলাম, মজিহাদ, মো. বেলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অভিযুক্ত যুবককে এখনও গ্রেপ্তার না করা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা। বক্তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দিতে গেলে ওসি আপোষের পরামর্শ দিয়েছেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা আরও বলেন, “এ ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়। ধর্মীয় অবমাননার এ মামলায় দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “স্থানীয় মুসল্লিরা থানায় এসে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্ত বর্তমানে এলাকায় নেই এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে মন্তব্য করতে গিয়ে আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন নাসির উদ্দিন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার কালীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০