প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ নভেম্বর ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ,১৫ দিনের নির্দেশনা, তিন মাসেও তদন্ত প্রতিবেদননেই

সাব্বির হোসেন , নীলফামারী

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, জালিয়াতির মাধ্যমে বেতন বিল এমপিওভুক্তকরণ, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হকের স্বাক্ষর জাল করে ম্যানেজিং কমিটি গঠন, টিউশন ফির টাকা ও প্রতিষ্ঠানের অন্যান্য আয় আত্মসাতসহ নানান অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী কামাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুহ ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগ এনে এলাকার সংরক্ষিত মহিলা সদস্য নারজু বেগম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হলেও তিন মাস পার হয়ে গেলেও তা জমা হয়নি। এতে তদন্ত প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তড়িঘড়ি করে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে গোপনে সহকারী শিক্ষক পদে জিয়াউর রহমানকে নিয়োগ দেন সুপার নুহ ইসলাম। এ নিয়োগের খবর মাদ্রাসার শিক্ষক কিংবা এলাকাবাসী কেউই জানতেন না।

অভিযোগে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে এমপিও বেতন বিল উত্তোলন, তৎকালীন ইউএনও’র স্বাক্ষর জাল করে কমিটি গঠন, সরকারের দেওয়া কম্পিউটার ও ল্যাপটপ বিক্রি, টিউশন ফির টাকা ও প্রতিষ্ঠানের আয় আত্মসাতসহ দীর্ঘদিন ধরে নুহ ইসলাম নানা অনিয়ম করে আসছেন। সম্প্রতি সহকারী শিক্ষক জিয়াউর রহমান ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর না থাকা সত্ত্বেও তদন্ত ছাড়াই ৯৫ হাজার ২৫০ টাকা বেতন উত্তোলন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী নারজু বেগম একুশের বাণীকে বলেন, “সুপার নুহ ইসলাম নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগসহ নানা অনিয়ম–দুর্নীতিতে জড়িয়ে আছেন। তার বিরুদ্ধে ২ জুন লিখিত অভিযোগ করি। কিন্তু তদন্ত কমিটি প্রতিবেদন না দিয়ে টালবাহানা করছে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান আশরাফুজ্জামান বলেন, “দুইবার সময় বৃদ্ধির আবেদন করায় সুপারিন্টেনডেন্ট এখনো প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। তাই নির্ধারিত সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি।
পুনরায় আগামী ০৪ ডিসেম্বর তদন্তের তারিখ ধার্য্য করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত কমিটির প্রধান তদন্ত কমিটি করা হয়েছে, কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সুপার নুহ ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটিতে আছি পরে যোগাযোগ করব, পরে উনার বাড়িতে গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় টানা শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আবারও সাফল্যের শীর্ষে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজয় দিবসকে ঘিরে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী পরিচ্ছন্নতা উদ্যোগ

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ।

শহিদ বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল।

আসন্ন আইপিএলে নিলামে ক্রিকেটাররা

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু।

১০

নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

১১

নীলফামারীতে জামায়াত- ইসলামীর দলীয় পোস্টার অপসারণ।

১২

জলঢাকায় বুড়ি তিস্তা খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

১৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক লাখ ছাড়াল

১৪

স্বপ্নে নবীজিকে (সা.) দেখার আমল নিয়ে আলেমদের ব্যাখ্যা

১৫

অস্ট্রেলিয়ার ঘোষণা: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তরুণদের নেতৃত্বে অলিভার পিক

১৬

দীর্ঘস্থায়ী চুলকানি শুধু অ্যালার্জি নয়, হতে পারে গুরুতর অসুখের সংকেত

১৭

মেসি-উন্মাদনায় ফেটে পড়ছে কলকাতা: ফুটবলের ‘ঈশ্বর’কে স্বাগত জানাতে প্রস্তুত সিটি অব জয়

১৮

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৪ ডিসেম্বর থেকে শুরু

১৯

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।

২০