
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির হোসেন :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দেশীয় ও ছোট মাছ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যাপী কিশোরগঞ্জ ইউনিয়নের ক্যানেলের বাজার, চ্যাংমারী, জোড়া ব্রিজসহ ছয়টি পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
এসময় ৫০টিরও অধিক চায়না দুয়ারী জাল আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। অভিযানে জব্দকৃত সব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা, এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এবং কিশোরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা বলেন,
“দেশীয় মাছের বংশবৃদ্ধি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনস্বার্থে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন