প্রধান সংবাদ
Northmail24 Team
৬ ডিসেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে কমলা চাষে নতুন সম্ভাবনা ক্রেতা–দর্শনার্থীদের ভিড়

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:বাপ্পি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে কমলা চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের সুতিপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পৈতৃক ১০০ শতক জমিতে প্রায় চার শতাধিক কমলা গাছ লাগিয়ে গড়ে তুলেছেন ‘আবরার অরেঞ্জ গার্ডেন’। এ বাগান এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ক্রেতা–দর্শনার্থীদেরও আকর্ষণ করছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সরেজমিনে বাগানে গেলে দেখা যায়—টাটকা ও স্বল্পমূল্যের কমলা সংগ্রহ করতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। বাগানের সৌন্দর্য উপভোগ, নিজ হাতে ফল ছেঁড়ে সংগ্রহ এবং ছবি তোলার সুযোগে উৎসাহ আরও বেড়েছে দর্শনার্থীদের মধ্যে।

দর্শনার্থী রাকিবুল ইসলাম রকি বলেন, “কমলাগুলো দেশের বাইরে থেকে আনা কমলার মতো। দামও তুলনামূলক কম।” আরেক দর্শনার্থী লালচান বাদশা বলেন, “দাম সাধ্যের মধ্যে। ফল খেয়ে ভালো লেগেছে।”

বাগান পরিচর্যার দায়িত্বে থাকা দ্বিজেন্দ্রনাথ রায় জানান,
“নভেম্বরের শেষে ২৫০ টাকা কেজিতে বিক্রি করেছি। এখন ২০০–২২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ কিনতে আসে—খুবই ভালো লাগে।”

শৈশব থেকেই কৃষির প্রতি আগ্রহী মোস্তাফিজুর রহমান বলেন,
“শুরুতে ২০ শতকে পরীক্ষামূলকভাবে কমলা লাগাই। ভালো ফলন পাওয়ায় সহদরদের নিয়ে ১০০ শতকে চাষ করি।”
তিনি আরও বলেন,“এ অঞ্চলের বেলে-দোআশ মাটি ও দার্জিলিং-হিমালয়সংলগ্ন আবহাওয়া কমলা চাষের উপযোগী। নতুন উদ্যোক্তাদের আমি চারা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।”

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, “দেবীগঞ্জের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য অনুকূল। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকদের পরামর্শ ও সহায়তা দিতে কৃষি বিভাগ সর্বদা প্রস্তুত।”

বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপপি
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০