প্রধান সংবাদ
Northmail24 Team
৯ ডিসেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পালিত হয়েছে দূর্নীতি বিরোধী দিবস ।

আবুল হাসেম, নীলফামারী।


দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে
মঙ্গলবার ৯ডিসেম্বর
‎সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।‎পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।‎এতে স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা।‎

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বক্তব্য দেন সভায়।‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।‎বলেন, শুধু একদিন নয় বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া।‎সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এনজিও প্রতিনিধিগণ দিবসের কর্মসুচিতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০