প্রধান সংবাদ
Northmail24 Team
১০ ডিসেম্বর ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৪ ডিসেম্বর থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, নীরা:

বিভিন্ন জটিলতা ও ক্লাবগুলোর বর্জনের ঘোষণায় কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ আগামী ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে।

সাম্প্রতিক সময়ে বিসিবি নির্বাচনকে ঘিরে ৪৫টি ক্লাব লিগ থেকে সরে দাঁড়ানোর মৌখিক ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কেউই সিসিডিএম বা বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেয়নি। ফলে কমিটি ধরে নিয়েছে, ঘোষিত ২০টি ক্লাবই অংশগ্রহণ করবে।

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন জানান, মাঠসংক্রান্ত কিছু জটিলতার কারণে ১১ ডিসেম্বর থেকে লিগ শুরু করা সম্ভব হয়নি। তিনি বলেন,
“আমরা চেষ্টা করছিলাম ১১ ডিসেম্বর থেকেই লিগ মাঠে গড়ানোর। কিন্তু মাঠের প্রাপ্যতা নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। তাই শুরুটা তিন দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে, আর উদ্বোধনী ম্যাচ মিরপুর স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করছি।”

তিনি আরও জানান, বর্জনের কথা কেবল মৌখিকভাবেই পাওয়া গেছে, কিন্তু কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তারা লিগে অংশ নেবে না।
“কিছু ক্লাব সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করলেও লিগ বর্জনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি,”—যোগ করেন দিপন।

বর্তমান পরিস্থিতিতে যেসব দল প্রস্তুতি নিচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে—

শাইনপুকুর ক্রিকেট ক্লাব

উত্তরা ক্রিকেট ক্লাব

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব

শেখ জামাল ক্রিকেটার্স

লালমাটিয়া ক্লাব

বসুন্ধরা রাইডার্স

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব

ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব

ব্লুজ ক্রিকেটার্স

বারিধারা ড্যাজেলস

বিকেএসপি

মাঠসংকট, আলোচনার অচলাবস্থা এবং ক্লাবগুলোর অবস্থান নিয়ে অনিশ্চয়তার মাঝেই লিগ শুরুর এই নতুন তারিখ ঢাকার ক্রিকেট অঙ্গনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০