প্রধান সংবাদ
Northmail24 Team
১০ ডিসেম্বর ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘস্থায়ী চুলকানি শুধু অ্যালার্জি নয়, হতে পারে গুরুতর অসুখের সংকেত

নিজস্ব প্রতিবেদক, নীরা:

চুলকানি অনেকেই হালকাভাবে নেয়। সাধারণ অ্যালার্জি, ঘামাচি বা খুস্তির মতো সমস্যার কারণে এমনটা হয়—এ ধারণা প্রচলিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার বা দীর্ঘ সময় ধরে চলতে থাকা চুলকানি শরীরের ভেতরে লুকিয়ে থাকা বড় ধরনের অসুখেরও ইঙ্গিত দিতে পারে।

লিভারের সমস্যা

দীর্ঘদিন লিভারজনিত জটিলতা থাকলে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। অনেক সময় এটি হাতের তালু থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যায়।

কিডনি রোগ

ক্রনিক কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই ত্বকে চুলকানি অনুভব করেন। ডায়ালাইসিস নেওয়া রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়।

অটোইমিউন ব্যাধি

অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস বা লুপাসের মতো অটোইমিউন রোগে শরীর নিজের টিস্যুকেই আক্রমণ করতে শুরু করে। এর ফলে ত্বকে জ্বালা ও চুলকানি দেখা দিতে পারে।

থাইরয়েডজনিত অসুখ

থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতা ত্বক, চুল ও নখে প্রভাব ফেলে। এ কারণে অনেকের দীর্ঘস্থায়ী চুলকানি দেখা দেয়।

টাইপ–২ ডায়াবেটিস

রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে গোলমালে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে শরীরের বিভিন্ন অংশে বা মাথার ত্বকে চুলকানি হতে পারে।

দাদ বা ছত্রাক সংক্রমণ

দাদ হলে ত্বকে লাল দাগ, ফোস্কা, ব্যথা বা ঝিনঝিন ভাবের সঙ্গে থাকে তীব্র চুলকানি।

ক্যানসারের পূর্বলক্ষণ

বিশেষজ্ঞদের মতে, কিছু ধরনের ক্যানসার—যেমন লিভার ক্যানসার, পিত্তনালীর ক্যানসার, রক্ত ও লিম্ফ সিস্টেমের ক্যানসার বা ত্বকের ক্যানসার—চুলকানির মাধ্যমে প্রাথমিক সংকেত দিতে পারে।

চুলকানি অবহেলা নয়

প্রাথমিকভাবে চুলকানিকে ছোট সমস্যা মনে হলেও, হঠাৎ বাড়তে থাকা বা কয়েক সপ্তাহ ধরে না কমা চুলকানিকে কখনোই অবহেলা করা ঠিক নয়। প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০