প্রধান সংবাদ
Northmail24 Team
১১ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, নীরা
:
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের প্রাণহানি হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) অধিবাসী।

একই সময়ে বিভিন্ন বিভাগে নতুন রোগীদের বণ্টন হলো—

বরিশাল বিভাগ (করপোরেশনের বাইরে): ৬৪ জন

চট্টগ্রাম বিভাগ (করপোরেশনের বাইরে): ৬৩ জন

ঢাকা বিভাগ (করপোরেশনের বাইরে): ৭৩ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৭৫ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭২ জন

খুলনা বিভাগ (করপোরেশনের বাইরে): ৩০ জন

ময়মনসিংহ বিভাগ (করপোরেশনের বাইরে): ৩১ জন

রাজশাহী বিভাগ (করপোরেশনের বাইরে): ১২ জন

রংপুর বিভাগ (করপোরেশনের বাইরে): ১ জন

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন রোগী সুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৭৬০ জনে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শীতের শুরু হলেও ডেঙ্গুর ঝুঁকি এখনো পুরোপুরি কমেনি। তাই সতর্কতা অবলম্বন এবং পরিবেশ পরিষ্কার রাখা জরুরি বলে পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০