প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের নীলফামারী জেলা শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নীলফামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সাহিত্য সভা ব্যাপক সাহিত্যপ্রেমীদের সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও লেখক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান এবং নীলফামারী শাখার সহ-সভাপতি মো. আব্দুর রউফ চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও লেখক মনি খন্দকার। শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।

সাহিত্য সভায় নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবি ও সাহিত্যিকেরা কবিতা আবৃত্তি ও সাহিত্য পরিবেশনায় অংশ নেন। এদের মধ্যে ছিলেন— এস. কে. মহসিন আলী (জলঢাকা), ক. ক. আব্দুস সোবহান (দিনাজপুর), আজমা আহসান (নীলফামারী), বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার (জলঢাকা), খবির আহমদ (নীলফামারী), রাজ্জাক দুলাল (নীলফামারী), গোলাম ফারুক (ডোমার), মিলি চৌধুরী, প্রকাশ চন্দ্র রায় (কিশোরগঞ্জ), সুনির্মল কুমার রায় (কিশোরগঞ্জ), সুজাউল আজাদ আবির (জলঢাকা), সুবাশ ঋষি লিংকন (নীলফামারী), আনোয়ারুল হক (ডোমার), মো. মোমিনুল ইসলাম (সৈয়দপুর) ও গুলশান আরা মোনা (নীলফামারী) প্রমুখ।

সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখকদের উৎসাহ প্রদান এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০