প্রধান সংবাদ
Northmail24 Team
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ ইক্বরা মডেল মাদরাসার ৫ম শ্রেণির বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি বাপ্পী:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইক্বরা মডেল মাদরাসার আয়োজনে ৫ম শ্রেণির বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নৈতিক ও আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন কবির রাজু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক এবং সহকারী পরিচালক মাওলানা সোহাগ হোসেন সাব্বির সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপারিন্টেন্ডেন্ট জামিয়ার রহমান। আলোচনা সভায় অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি অতিথি ও শিক্ষকদের মাঝে উপহার ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০