প্রধান সংবাদ
Northmail24 Team
২১ ডিসেম্বর ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে সুজনের উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রকি :
নীলফামারীতে সুজনের উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর), ২০২৫ সকালে নীলফামারী শহরের মকবুল হোসেন সুপার মার্কেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এর হল রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনসম্পৃক্ত গণতন্ত্র রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, নীলফামারী জেলা কমিটি।
জাতীয় সংগীত এর মাধ্যমে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন আজাহারুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক, সুজন নীলফামারী জেলা কমিটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কাশফিয়া নাহরিন, সহ- সভাপতি, সুজন নীলফামারী জেলা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। সূচনা বক্তব্য রাখেন রাজেস দে, রংপুর বিভাগীয় সুজনের সমন্বয়কারী। আরও বক্তব্য রাখেন মো: আনোয়ারুল আলম, সাধারণ সম্পাদক, সুজন নীলফামারী জেলা কমিটি।
বৈঠকে বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের ভূমিকা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র টেকসই করতে হলে নাগরিক সমাজকে আরও সচেতন, সংগঠিত ও সক্রিয় হতে হবে।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উদ্যোক্তা, আইনজীবী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, চিকিৎসক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০