প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, রকি
২১ ডিসেম্বর ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে নীলফামারী শহরের মকবুল হোসেন সুপার মার্কেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এর হল রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনসম্পৃক্ত গণতন্ত্র রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, নীলফামারী জেলা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সভাপতি, সুজন নীলফামারী জেলা কমিটি। প্রধান আলোচক ও বক্তব্য রাখেন মো: আনোয়ারুল আলম, সাধারণ সম্পাদক, সুজন নীলফামারী জেলা কমিটি।
বৈঠকে বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের ভূমিকা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র টেকসই করতে হলে নাগরিক সমাজকে আরও সচেতন, সংগঠিত ও সক্রিয় হতে হবে।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উদ্যোক্তা, আইনজীবী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, চিকিৎসক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০