
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (___) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও উত্তর ভেড়ভেড়ী গ্রামের মৃত বাচান উদ্দিনের ছেলে জিয়ার রহমান (৪২) এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত পরিতোষ কৃষ্ণের ছেলে জগদীস চন্দ্র বর্মন (৫৫)।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ‘ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার (___) দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন