প্রধান সংবাদ
Northmail24 Team
২৪ ডিসেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে কনকনে শীত, কুয়াশায় স্থবির জনজীবন দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি- হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র হারে বেড়েছে শীত। জেলার দেবীগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। রাত নামলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা, ফলে দৃশ্যমানতা কমে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীদের ভোগান্তি বাড়ছে। রাত গভীর হওয়ার আগেই বাজারে মানুষের আনাগোনা কমে যাচ্ছে। দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট ও মার্কেটগুলো, যার প্রভাব পড়ছে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে। এদিকে শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। স্বল্প মূল্যে গরম কাপড় কিনতে সাধারণ মানুষ এসব দোকানে ভিড় করছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১১ থেকে ১২ কিলোমিটার। গতদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা প্রেরক নাহিদ সিদ্দিক বাপপী দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: ০১৯০৬৩৩৬৬২০

দেবীগঞ্জে কনকনে শীত, কুয়াশায় স্থবির জনজীবন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-বাপ্পী
হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র হারে বেড়েছে শীত। জেলার দেবীগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। রাত নামলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা, ফলে দৃশ্যমানতা কমে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীদের ভোগান্তি বাড়ছে।
রাত গভীর হওয়ার আগেই বাজারে মানুষের আনাগোনা কমে যাচ্ছে। দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট ও মার্কেটগুলো, যার প্রভাব পড়ছে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। স্বল্প মূল্যে গরম কাপড় কিনতে সাধারণ মানুষ এসব দোকানে ভিড় করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১১ থেকে ১২ কিলোমিটার। গতদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০