প্রধান সংবাদ
Northmail24 Team
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে বিদ্যুৎ লাইনের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রকি :

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎ লাইনের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌর এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে আবু সাঈদ (৩০) নামে। তিনি উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় গ্রামের বাসিন্দা এবং মো. আনোয়ারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার অপসারণের চেষ্টা করছিলেন আবু সাঈদ। এ সময় বিদ্যুৎ সংযোগযুক্ত তার কাটতে গিয়ে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে আশপাশে কাটা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সৈলেন রায় জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০