প্রধান সংবাদ
Northmail24 Team
৩ জানুয়ারী ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের দুই আসনে মনোনয়ন যাচাই–বাছাই ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের বাতিল

পঞ্চগড় প্রতিনিধি-বাপ্পী
পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এ যাচাই–বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদৌস আলম, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুল ওয়াদুদ বাদশা ও গণঅধিকার পরিষদের মো. মাহাফুজুর রহমান। হলফনামা দাখিল না করায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে পঞ্চগড়-২ আসন (দেবীগঞ্জ ও বোদা) এ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মো. সফিউল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের মো. ইমরান আল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর মো. দেলোয়ার হোসেন।
বিভিন্ন ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন— হলফনামা দাখিল না করায় জাগপা মুখপাত্র আল রাশেদ প্রধান, অঙ্গীকারনামা না থাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. রেজাউল ইসলাম, প্রয়োজনীয় সনদপত্র সংযুক্ত না করায় জাতীয় পার্টির মো. লুৎফর রহমান রিপন, ঋণ খেলাপি থাকায় সিপিবির মো. আশরাফুল আলম এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে তথ্য ভুল প্রমাণিত হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম (বুলবুল) ও স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০