প্রধান সংবাদ
Northmail24 Team
৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা তথ্য অফিসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ প্রচারণা

আবুল হাসেম,
জেলা প্রতিনিধি নীলফামারী

জেলা তথ্য অফিস, নীলফামারী কতৃর্ক আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” উপলক্ষ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ ইং জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন এর স্টেডিয়াম পাড়ায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সকলকে ভোটে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। এছাড়া ও নির্বাচনে নাগরিক এর দায়িত্ব ও কর্তব্য, গনভোট-২০২৬ এ করনীয়, প্রবাসীদের নির্বাচনে অংশ এবং নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা, এবং গনভোট-২০২৬ উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত তুলে ধরা হয় যথা-
“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”; (হ্যাঁ/না)
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে-সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

১০

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১২

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১৩

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১৪

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৫

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৬

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৭

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৮

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৯

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

২০