প্রধান সংবাদ
Northmail24 Team
১০ জানুয়ারী ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস

নীলফামারী প্রতিনিধি:
গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
নতুন বছরের শুরুতে শীতের তীব্রতায় যখন অসহায় মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে সবুজ পাঠশালার ২০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এটি একটি ক্ষুদ্র হলেও আন্তরিক মানবিক প্রয়াস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিল ইসলাম, সভাপতি, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা; আব্দুল্লাহ আল মামুন, সহ-সমন্বয়ক, গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা; তুষার, সদস্য, কলেজ শাখা; জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ, কলেজ শাখা; জবা রায়, সহ-সাংগঠনিক সম্পাদক, কলেজ শাখা; আজিজা নেহা, সদস্য, কলেজ শাখা; রানী আক্তার, সদস্য, জেলা শাখা; রোহান ও দোলা, সদস্য, জেলা শাখা।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীরা পোস্টার হাতে হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানান। এসময় বক্তারা বলেন, একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা জরুরি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মানবতা, পরিবেশ ও ন্যায়ের পক্ষে গ্রীন ভয়েস সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, মানবিক ও ন্যায়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

১০

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১২

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১৩

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১৪

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৫

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৬

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৭

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৮

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৯

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

২০