
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি দখল ও বিক্রির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি ২০২৫ মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের নির্দেশে এ তদন্ত শুরু হয়। ১৩ জানুয়ারি সন্ধ্যায় গোড়গ্রামের হাজীগঞ্জে সংশ্লিষ্ট তহসিলদার তদন্ত পরিচালনা করেন। তদন্ত চলাকালে তাঁর আচরণে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অভিযুক্তের প্রতি নমনীয় হলেও অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসময় ব্যবসায়ীরা মোঃ আফজাল হোসেন খাস জমি পাঁচজনের কাছে বিক্রির করেছে সে কথা স্বীকার করেছে, দুইজন ক্রয়ের প্রমাণক দেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় তদন্ত চলছে এবং তহসিলদারের পক্ষপাতমূলক বিষয়ে বলেন, প্রয়োজনে নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবো।
স্থানীয়দের দাবি, খাস জমি অবৈধ ভাবে দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
মন্তব্য করুন