প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ জানুয়ারী ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক, রকি:

বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পে-কমিশনের রিপোর্ট দ্রুত দাখিলের দাবিতে নীলফামারীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি বিভিন্ন দফতরের কর্মচারীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নীলফামারী প্রেসক্লাবের সামনে জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি চাকুরিজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মো. মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নীলফামারী জেলার ছয় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১১–২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতন দিয়ে পরিবার পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পে-কমিশন গঠনের দাবি জানিয়ে আসা হলেও এখন পর্যন্ত পে-কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
এ অবস্থায় জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০