প্রধান সংবাদ
Northmail24 Team
২১ জানুয়ারী ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

মোঃআবুল হাসেম, জেলা প্রতিনিধি নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নীলফামারী জেলায় চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার চারটি সংসদীয় আসনে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৭ জন।জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম এবং খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন। অপরদিকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে এলডিপির নূর মোহাম্মদ এবং জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন (দলীয় মনোনয়ন প্রত্যাহার) মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহার পরবর্তী অবস্থায় নীলফামারী-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তারা হলেন—বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, জাতীয় পার্টির তছলিম উদ্দিন, ন্যাপের জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জেপির মখদুম আজম মাশরাফী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর রফিকুল ইসলাম এবং বিএনএফের সিরাজুল ইসলাম।

নীলফামারী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন—বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতে ইসলামীর মো. আলফারুক আব্দুল লতিফ, খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুল ইসলাম এবং বিএনএফের মো. সিরাজুল ইসলাম।

নীলফামারী-৩ আসনে চারজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তারা হলেন—বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পার্টির রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মো. আব্দুল গফুল সরকার, জামায়াতের মো. আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন এবং চার স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার, এস. এম. মামুনুর রশিদ ও জোয়াদুর রহমান হীরা।

মনোনয়ন প্রত্যাহার শেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ায় নীলফামারীর চারটি আসনেই এখন নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০