প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ জানুয়ারী ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

সাব্বির হোসেন,নীলফামারী

​নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটের সমীকরণে বড় পরিবর্তন আসতে শুরু করেছে। স্থানীয়দের ভাষ্য ও মাঠের পরিস্থিতি বলছে, জনপ্রিয়তা ও প্রচার-প্রচারণায় আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

​এক সময় জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে ২০০১ সালে ফাটল ধরিয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা আমজাদ হোসেন সরকার। তবে এবারের নির্বাচনে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একে অপরের মুখোমুখি হওয়ায় ভোটের সমীকরণ বদলে গেছে। বিএনপি এখানে মনোনয়ন দিয়েছে রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব গফুর সরকারকে। কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দল এবং সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের পুত্র রিয়াদ আরফান সরকার রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোয় বেশ বেকায়দায় পড়েছে ধানের শীষের শিবির।

​বিএনপির ঘরের কোন্দলকে কাজে লাগিয়ে জামায়াত অত্যন্ত পরিকল্পিতভাবে মাঠ গোছাচ্ছে। দলীয় প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম দীর্ঘ সময় ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যক্তিগত ইমেজ তৈরি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এখানে তাদের নিজস্ব ভোট ব্যাংকের সঙ্গে সাধারণ ভোটারদের একটি বড় অংশকে টানতে সক্ষম হচ্ছে। মাঠের কর্মীদের সংহতি এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার কারণে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জামায়াত এবার বড় কোনো চমক দেখানোর অপেক্ষায়।

​অন্যদিকে, হারানো আধিপত্য ফিরে পেতে জোর তৎপরতা চালাচ্ছে জাতীয় পার্টি। দলটির প্রার্থী করা হয়েছে ২৪ শের ডামি নির্বাচনে সতন্ত্র হয়ে অংশগ্রহণ করে নির্বাচিত হাওয়া ও শিল্পপতি সিদ্দিকুল আলম, তিনি ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মাঠে নামাতে সক্ষম হয়েছেন। তবে জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে লাঙল প্রতীকের অনুসারীদের। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভোটারদের আস্থা ফেরাতে পারলে লড়াইটি শেষ পর্যন্ত ত্রিমুখী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।

​সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ( হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম- দাড়িপাল্লা) বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি হতে (আলহাজ্ব গফুর সরকার -ধানের শীষ) জাতীয় পার্টি হতে , (সিদ্দিকুল আলম-লাঙ্গল) ইসলামি আন্দোলন বাংলাদেশ হতে, ( শহিদুল ইসলাম- হাতপাখা) এ ছাড়াও সতন্ত্র থেকে, (রিয়াদ আফরান সরকার রানা- ফুটবল) ও (মামুনুর রশীদ মামুন – মোটরসাইকেল) মার্কায় নির্বাচন করবে।
বিএনপির বিদ্রোহী ও দলিয় কোন্দল এবং জাতীয় পার্টির জুলাই বিপ্লবের নানা প্রশ্নের সম্মুখীন – ফলে সুবিধাজনক অবস্থায় জামায়াত প্রার্থী, সব মিলিয়ে নীলফামারী-৪ আসনের ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে সিটি এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১০

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১২

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৩

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৫

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৬

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৭

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৮

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৯

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

২০