প্রধান সংবাদ
Northmail24 Team
২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

পঞ্চগড় প্রতিনিধি:বাপ্পী:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ক্লিনিক কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকড়িতলা এলাকায় বোদা–দেবীগঞ্জ মহাসড়কের মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সমেশ চন্দ্র বর্মন (৩৮) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরি কিশোর বর্মনের ছেলে। তিনি দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার’-এ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতেও কর্মস্থলের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন সমেশ চন্দ্র বর্মন। পথিমধ্যে পাকড়িতলা এলাকায় পৌঁছালে দেবীগঞ্জ শহরমুখী একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি তাকে প্রায় ১৫ ফুট দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেও ট্রাকের নিচে চাপা পড়ে সমেশ চন্দ্র বর্মনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত দেবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন শেষে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২২-৯২৬৭। স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক সাদ্দাম হোসেন (৩৬)-কে আটক করে পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাহ পাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের বড় ভাই আপন চন্দ্র রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রোববার দিবাগত রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পাকড়িতলা এলাকায় মহাসড়কের ওপর বালুবোঝাই ট্রাক পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একই স্থানে এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনাস্থলে চালকদের সতর্ক করতে রাম্বল স্ট্রিপস থাকলেও তা মূলত ছোট যানবাহনের গতি কমাতে কার্যকর। ভারী যানবাহনের ক্ষেত্রে এটি তেমন কার্যকর না হওয়ায় দ্রুতগতির ট্রাকের কারণে ছোট যানবাহনগুলো প্রায়ই ঝুঁকিতে পড়ে।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
পঞ্চগড় প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০