প্রধান সংবাদ
Northmail24 Team
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি:বাপ্পী

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ করতোয়া নদীর পুনঃখনন ও বাঁধ নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর তীর এলাকা এবং ময়নামতি চর সংলগ্ন স্থান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার নদীপথ পুনঃখননের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ফসল উৎপাদন বাড়বে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নদী ও খাল ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া দেবীগঞ্জের ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। চর এলাকাকে নদীভাঙন থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

জানা গেছে, আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১০

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১১

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১২

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৩

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

১৪

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

১৫

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

১৬

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

১৭

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

১৮

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

১৯

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

২০