প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নীলফামারী ডায়াবেটিস সমিতির সম্মেলন কক্ষে রিইব এর উদ্যোগে আয়োজন করা হয়।

“তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি, নীলফামারীর সভাপতি আব্দুল মোমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা আনোয়ারুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ, হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা ওমর ফারুক এবং সনাক সদস্য মিজানুর রহমান লিটু।

সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং নীলফামারীতে রিইব-এর বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করা হয়। পাশাপাশি আইন বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তথ্য অধিকার আইন কেবল একটি আইনি কাঠামো নয়, এটি নাগরিক ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ আইনকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আরটিআই গ্রুপ ও গণগবেষণা দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১০

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১১

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১২

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৩

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৪

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

১৫

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

১৭

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

১৮

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

১৯

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

২০