প্রধান সংবাদ
Northmail24 Team
২ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

মোঃ আবুল হাসেম
জেলা প্রতিনিধি, নীলফামারী

সোমবার (২ মার্চ) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় সরজমিনে দেখা যায় কারখানার ২৬টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই।
নির্ধারিত আট ঘণ্টা কাজের পরে অতিরিক্ত সময় দিচ্ছেন তারা। পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবধার্থে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে।
এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে।
বর্তমানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার বেশিরভাগ শপ অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পদ সংখ্যা ২ হাজার ৮৫৯টি। এরমধ্যে মাত্র ৭১০ জন কর্মরত। জনবল সংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। তবে নির্দিষ্ট সময়ের আগে এবার ১১২টি রেলকোচ মেরামত করে রেলের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে। আগামী ১৪ মার্চের মধ্যে বাকি রেলকোচগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।ক্যারেজ শপের শ্রমিক আলামিন ইসলাম বলেন, ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিবিঘ্নে করতে আমরা রেলকোচ প্রস্তুত করছি। সেইসঙ্গে শ্রমিক কম থাকায় আমাদের বাড়তি কাজ করতে হচ্ছে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রয়োজনীয় জনবল সংকট, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যার মধ্যেও এবারের ঈদযাত্রায় কারখানা থেকে ১১২টি রেলকোচ সংযুক্ত করা হবে। এরমধ্যে ১০০টি সিডিউল এবং ১২টি অতিরিক্ত রেল কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০