প্রধান সংবাদ
Northmail24 Team
২ মার্চ ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

নীলফামারীর ডোমার উপজেলায় একটি মুড়ি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫ কেজি নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ এবং ১,২৫০ কেজি শিল্প লবণ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় নীলফামারী ও ডোমার উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বক্করের মোড়, ছোট রাউতা এলাকায় অবস্থিত মেসার্স সন্তোষী মুড়ি মিলসে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৪২ ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার, নমুনা সংগ্রহ সহকারী মো. মোস্তফা কামালসহ জেলা আনসার কমান্ড্যান্টের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
অভিযানে যে অনিয়মগুলো পাওয়া যায়:
১. খাদ্যদ্রব্যের গুণগত মান সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার।
২. নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ ব্যবহার।
৩. অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও সংরক্ষণ।
৪. খাদ্য উৎপাদনে শিল্প লবণের ব্যবহার।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০