প্রধান সংবাদ
Northmail24 Team
৬ মার্চ ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি

​নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক মো. হাসান মাহমুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ০৩/০৩/২০২৬ ইং রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় শহরের উকিলের মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে জনৈক আবু সাঈদ (মালিক, জ্যোতি টেইলার্স) এবং তার ভাড়াটে একদল সন্ত্রাসী বাহিনী হাসান মাহমুদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ করা হয়েছে যে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশীয় অস্ত্র, লাঠি, লোহার পাইপ, রড এবং ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এই নেককারজনক হামলার প্রতিবাদে
নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণের সামনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুস জ্জামান মহসিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করা উচিত ছিল। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে একজন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা নিন্দনীয় ও দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০