প্রধান সংবাদ
Northmail24 Team
১০ মার্চ ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি, নীলফামারী

মঙ্গলবার ১০ মার্চ বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে নীলফামারী সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবার কার্যক্রম শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অভাবগ্রস্থ নিরীহ রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনাই এই সেমিনারের মুল লক্ষ্য।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আব্দুল মতিন। সেমিনারে সমাজসেবা কার্যক্রম উপস্থাপন করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নরুন নাহার নুরী।
সেমিনারে জানানো হয়, অসহায়-দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। বছরে সরকারিভাবে ১৫ লাখ টাকা পাওয়া গেলেও তা দিয়ে সেবা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়েছে। রোগী কল্যাণ সমিতির তহবিলে বেসরকারি উদ্যোগে সহায়তা আসলে সেবা কার্যক্রমকে আরো শক্তিশালী করা যায়। এজন্য বিত্তবানদেরও এই সমিতিতে দান করার আহ্বান জানানো হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০