প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৯ জুলাই ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তিতে নতুন কোটা, বাড়ছে আবেদন ফি

চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি এবার যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। পাশাপাশি আবেদন ফি বাড়ানোসহ ভর্তির সময়সূচিতেও কিছু নতুন সংযোজন আসছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত করতে আগামী ২২ জুলাই একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়ের। উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন কোটা সংযোজন

বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা এই বছর থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে এটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হতে পারে, এমনটিও আলোচনায় রয়েছে। পরবর্তী বছর থেকে সব ধরনের কোটাব্যবস্থা তুলে দেওয়ার বিষয়েও নীতিনির্ধারক মহলে আলোচনা চলছে।

আবেদন ফি বাড়ছে ৭০ টাকা

এবার একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফি বাড়ানো হয়েছে। আগের ১৫০ টাকার পরিবর্তে এবার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।

ভর্তির সময়সূচি

আবেদন গ্রহণ: ২৪ জুলাই – ৯ আগস্ট

প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ২১ আগস্ট

নিশ্চায়ন: ২৫ আগস্ট

দ্বিতীয় পর্যায়ের আবেদন: ২৬ – ২৮ আগস্ট

দ্বিতীয় পর্যায়ের ফল: ৩১ আগস্ট

তৃতীয় পর্যায়ের আবেদন: ৫ – ৮ সেপ্টেম্বর

তৃতীয় পর্যায়ের ফল: ১০ সেপ্টেম্বর

মাইগ্রেশনের ফল: ১৪ সেপ্টেম্বর

ভর্তি কার্যক্রম: ১৫ – ২৮ সেপ্টেম্বর

ক্লাস শুরু: ৩০ সেপ্টেম্বর

পছন্দের বিষয় নির্বাচনে স্বাধীনতা

এই বছর শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচনের ক্ষেত্রেও কিছু স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ফলে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিল রেখে বিষয় নির্বাচন করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই পরিবর্তনগুলো ভর্তিপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০