প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৭ অগাস্ট ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

দেশে আবারও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, বুধবার (৬ আগস্ট) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৫৭ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, গত ৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ০.৮১ মিলিয়ন ডলার এবং আইএমএফ মানদণ্ডে ছিল ২৪ হাজার ৯৭৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, চলতি আগস্ট মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে দেখা যাচ্ছে উৎসাহব্যঞ্জক চিত্র। আগস্টের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার এক কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব)। গত বছরের একই সময়ে এসেছিল মাত্র ১৮ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ এবার বেড়েছে ১৪ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে ৮টি ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি।

এর আগের অর্থবছর ২০২৪-২৫ এর জুলাই থেকে জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার (৩.২৯ বিলিয়ন ডলার)।
এই প্রবণতা রপ্তানি আয় ও মুদ্রানীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০