প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৯ অগাস্ট ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামে ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম, সচেতনতার অভাবই বড় চ্যালেঞ্জ

ডেঙ্গু জ্বরের বিস্তার রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কিন্তু রোগী ব্যবস্থাপনার পরিকল্পনা ও অভিজ্ঞ জনবল এখনো মূলত রাজধানীকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য রোগী সামলানো কঠিন হয়ে পড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, অনেক মানুষ এখনো ডেঙ্গুকে গুরুত্ব দিচ্ছেন না। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না করায় অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার আগেই শকে চলে যাচ্ছেন, যা মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, সেপ্টেম্বর পর্যন্ত অনিয়মিত বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে আরও দুই মাসেরও বেশি সময় ডেঙ্গুর সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই জ্বর বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে সারা দেশে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও সেদিন কারও মৃত্যু হয়নি। ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ৫০ জন, ঢাকা বিভাগের গ্রামীণ এলাকায় ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪২ জন, খুলনায় সাতজন এবং ময়মনসিংহে তিনজন।

এদিকে, একই দিনে ১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৯৯৮ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০