প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
৯ অগাস্ট ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিতা-মাতাকে গালিগালাজ ও মাকে মারধরের ঘটনায় কিশোরগঞ্জে যুবকের ৩ মাসের জেল

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে গালিগালাজ ও মাকে মারধরের অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয় এবং শনিবার (৯ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী আগে ব্যবসা করতেন। তবে গত কয়েক মাস ধরে তিনি অনলাইনে ক্যাসিনো গেমে আসক্ত হয়ে ব্যবসার পুঁজি ও বাড়ির জমানো টাকা উড়িয়ে ফেলেন। পরে বাড়ির গরুসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে পিতা-মাতা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পিতাকে গালিগালাজ ও মাতাকে মারধর করেন।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, শুক্রবার গোলাম রব্বানী ক্যাসিনোর টাকার জন্য বাড়ির গরুসহ অন্যান্য জিনিস বিক্রির চেষ্টা করলে তার মা-বাবা বাধা দেন। এক পর্যায়ে তিনি বাবাকে গালিগালাজ ও মাকে মারধর করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, আসামি ঘটনার সত্যতা স্বীকার করায় দণ্ডবিধির ১৮৬০ এর ৩৫৫ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোলাম রব্বানীকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০