প্রধান সংবাদ
।নিজস্ব প্রতিনিধি, নীরা
১৫ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর বাজারে সবজির লাগামহীন দাম, চাপে সীমিত আয়ের মানুষ

টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গিয়ে রাজধানীর বাজারে দামের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৮০ থেকে ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না, ফলে স্থির আয়ের মানুষের নিত্যপণ্য কেনাকাটায় ভোগান্তি বেড়েছে।

বিক্রেতাদের দাবি, বৃষ্টির প্রভাবে পাইকারি বাজারে সবজি আসার পরিমাণ কমে গেছে, যার ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, লম্বা শিম কেজি ৮০–১০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৬০–৭০ টাকা। কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা, করোলা ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১৮০–২০০ টাকা, কাঁচা মরিচ ২৬০–২৮০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ, আদা ও রসুনের দামও হঠাৎ বেড়ে গেছে। পেঁয়াজ কেজি ৮৫–৯০ টাকা (আগে ৫৫–৬০ টাকা), আদা ১৮০–২৮০ টাকা এবং রসুন ১৬০–২০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু সবজি নয়, ডিম, মাংস ও মাছের বাজারেও বেড়েছে দাম।

ডিম: ফার্মের ডিম ডজনপ্রতি ১৩৫–১৪০ টাকা, হাঁসের ডিম ২৪০ টাকা।

মাংস: গরুর মাংস কেজি ৭৪০ টাকা, খাসি ১,১০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬২০ টাকা, ব্রয়লার ১৭০–১৮০ টাকা, সোনালি ৩২০–৩৩০ টাকা।

মাছ: বড় ইলিশ কেজি ২,৪০০–২,৫০০ টাকা, ছোট ইলিশ ১,৫০০–১,৭০০ টাকা, বড় রূপচাঁদা ১,৫০০ টাকা, ছোট রূপচাঁদা ১,০০০ টাকা, রুই ৩৫০–৪০০ টাকা, কাতলা ৭০০–৮০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, তেলাপিয়া ৪০০–৪৫০ টাকা, শিং মাছ ৫০০–৬০০ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০